রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার হ'ল ভারতীয় সাহিত্যের জন্য একটি পুরস্কার,
মূলত বিশ্ব-শান্তি,সাহিত্য, শিল্প,শিক্ষা এবং মানবাধিকারের উপর কোন ভারতীয়
ভাষা বা উপভাষায় ভারতে বা বিদেশে বসবাসকারী ভারতীয় দ্বারা রচিত এবং
ইংরাজী ভাষায় অনূদিত গ্রন্থের জন্য লেখককে সম্মানিত করা হয়। অলাভজনক
মার্কিন প্রকাশনা সংস্থা 'মৈত্রেয় পাবলিশিং ফাউন্ডেশন' (এম.পি.এফ) ২০১৮
খ্রিস্টাব্দে এই পুরস্কার প্রবর্তন করে। পুরস্কার বিজয়ীরা পুরস্কার হিসাবে দশ হাজার
মার্কিন ডলারের অর্থমূল্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাচুয়েট বা মূর্তিকা এবং সংক্ষিপ্ত
তালিকাভূক্ত তালিকার লেখকেরা প্রত্যেকেই ৫০০ মার্কিন ডলারের অর্থমূল্য লাভ করেন।
২০১৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইয়োহে সাসাকাওয়া কুষ্ঠরোগ নির্মূল করার প্রচেষ্টা ও বিশ্ব-
শান্তিতে তার অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার লাভ করেন।
২০১৯ খ্রিস্টাব্দে রাণা দাশগুপ্তকে তার “সোলো” বা 'একক' উপন্যাসের জন্য
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হয়